রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা কীভাবে বেঁচে থাকতে চাই?

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ০৫:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার । সেরা অভিনেতা বিভাগেও একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। 

চঞ্চল চৌধুরী ছবি আঁকতেও বেশ পারদর্শী। অবসর সময়ে পেলেই ছবে এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন। এবার ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও মঞ্চ টেলিভিশন নাট‍্যকার হাফিজ রেদুর ছবি এঁকেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে  চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ছবি এঁকে আমি পরম আনন্দ পাই, অনেক দিন পর আজ দুজনের মুখচ্ছবি আঁকলাম। একজন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আরেকজন মঞ্চ ও টেলিভিশন নাট‍্যকার হাফিজ রেদু।’

‘একটি চরিত্রে ভালো অভিনয় করতে পারলে যেমন মনটা আনন্দে ভরে ওঠে, ঠিক তেমনি একটি ভালো ছবি আঁকতে পারলেও আমার মনটা আনন্দে নেচে ওঠে। বেঁচে থাকার জন‍্য এই আনন্দ টুকুর কোন বিকল্প নেই আমার কাছে।’ আমরা কীভাবে বেঁচে থাকতে চাই প্রশ্ন করে চঞ্চল বলেন, ‘আমাদের জীবনটা কখন থেমে যাবে আমরা কেউ জানিনা। তবে একটা ভালো কাজ আমাদের সবাইকে মৃত‍্যুর পরেও বহু বছর বাঁচিয়ে রাখতে পারে। প্রশ্নটা সেখানেই, আমরা কীভাবে বেঁচে থাকতে চাই? ঘৃণা ছড়িয়ে নাকি ভালো কোন কাজ দিয়ে। সবাই ভালো থাকুন।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।