২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন ছবি ‘জটাধারা’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মাঝে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের যাত্রা, বিশেষত ওজন এবং সামাজিক মাধ্যমের কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন তিনি। দাবাং-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে আত্মপ্রকাশের আগে কঠিন পরিশ্রমের পরেও তাকে যে বডি-শেমারদের মুখোমুখি হতে হয়েছে, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন নায়িকা। সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, এই ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে তিনি ওজন কমাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। সফলভাবে ৩০ কেজি ওজন কমানোর পরেও তাকে কটাক্ষ শুনতে হয়েছে।
অভিনেত্রী বলেন, ‘আমি যখন এখানে এসেছিলাম তখন আমি চেষ্টার ত্রুটি রাখিনি ওজন কমাতে। কিছুটা পেরেছিলাম তাতেও লোকজন সন্তুষ্ট হয়নি। এখন মনে করি, সব চুলোয় যাক। যদি লোকেরা এটি দেখতে না পায় এবং তারা এটি চিনতে না পারে এবং তারা কেবল বোকা বোকা কারণে আমাকে ঘৃণা করতে চায়, তবে এটি তাদের সমস্যা।’ তার কথায়, ‘আমি ৩০ কিজি ওজন কমানোর পরেও শরীর নিয়ে লজ্জা পেতাম এবং ‘দাবাং’-এ ডেবিউ করার পরও লোকজন আমাকে নিয়ে উপহাস করতে ছাড়েনি।’ প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিষেক হয় সোনাক্ষীর। বক্স অফিসে ছবিটি বিশাল সাফল্য অর্জন করেছিল।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।