রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিংয়ে সর্বোচ্চ গড়, ছাড়িয়ে গেলেন কোহলি-বাবরকেও

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ০৫:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দুই ফরম্যাটে অবসরের পর কেবল আন্তর্জাতিক ওয়ানডেতে খেলছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। যেখানে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (১৪২৫৫) হিসেবে ৩০৫ ম্যাচে প্রায় ৫৮ গড় ধরে রাখা চাট্টিখানি কথা নয়। ফলে কোহলির সঙ্গে তুলনাটাও সেভাবে চলে না। তবে ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় তোলার রেকর্ডটা দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার। এতদিন এই রেকর্ডটা ছিল নেদারল্যান্ডস তারকা অলরাউন্ডার রায়ান টেন ডাসকাটের দখলে। বর্তমানে ভারতের এই ব্যাটিং কোচ ৩৩ ওয়ানডের ক্যারিয়ার শেষ করেছেন ৬৭ গড়ে ১৫৪১ রান নিয়ে। গড় রানের দিক থেকে তাকে ছাড়িয়ে গেলেন মিলিন্দ কুমার। দারুণ ফর্মে থাকা যুক্তরাষ্ট্রের এই তারকা এখন পর্যন্ত ২২ ওয়ানডে খেলে ৬৭.৭৩ গড়ে ১০১৬ রান করেছেন। মিলিন্দের এই ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ এতটা উর্ধ্বমুখী হয়েছে চলতি বছর। ২০২৫ সালে ১২ ওয়ানডেতে ৮১.৫০ গড়ে করেন ৬৫২ রান।

মিলিন্দ ও টেন ডাসকাটের পর গড় রানের হিসাবে তালিকার তিনে আছেন কোহলি (৫৭.৭১ গড়ে ১৪২৫৫ রান)। এরপর যথাক্রমে অবস্থান ভারতীয় অধিনায়ক শুভমান গিল (৫৬.৩৬ গড়ে ২৮১৮ রান), ইংল্যান্ডের ডেভিড মালান (৫৫.৭৬ গড়ে ১৪৫০ রান), পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম (৫৪.২৩ গড়ে ৬২৯১ রান), অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইকেল বেভান (৫৩.৫৮ গড়ে ৬৯১২ রান) ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান)। বর্তমানে আইসিসি বিশ্বকাপের লিগপর্ব-২ এ খেলছে যুক্তরাষ্ট্র। তাদের হয়ে সর্বশেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মিলিন্দ ১৩৭ এবং সাইতেজা মুক্কামাল্লা ১২৩ রান করেন। যাতে ভর করে তাদের দলীয় পুঁজি দাঁড়ায় ২৯২ রানে। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে ২৬৪ রান যোগ করেন। যা ওই পজিশনে আন্তর্জাতিক ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা মিলে ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে ২৭৫ রান করেছিলেন। যুক্তরাষ্ট্রের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৪৯ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। মার্কিনীদের পক্ষে ২২ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন রুশিল উগারকার। ফলে ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ২৪৩ রানের সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।