রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৪৭

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৫   ১১:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১ হাজার ১৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন করে রয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৮২২ জন। এর মধ্যে ৬৪ দশমিক এক শতাংশ পুরুষ ও ৩৫ দশনিক ৯ শতাংশ নারী।গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৮ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছে মোট ৫৭৫ জন। 

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।