রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে পারে : ট্রাম্প

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৫   ০৫:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধতে পারে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ বলেও মনে করেন তিনি। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিসি টিভি চ্যানেলের অনুষ্ঠান সিবিসি’স সিক্সটি মিনিটিসে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে হয়েছে এই সাক্ষাৎকার অনুষ্ঠান। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা নিকট ভবিষ্যতে যুদ্ধে মোড় নিতে পারে কি না; জবাবে তিনি বলেন, “আমি এমন কিছু ভাবছি না, তবে এটা হতে পারে। এ ব্যাপারে আমি সন্দিহান। কারণ তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করছে।”

দক্ষিণ আমেরিকায় মোট ১২টি দেশ আছে। তাদের মধ্যে অন্যতম ভেনেজুয়েলা। ২০১৩ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের পদে আছেন বামপন্থি রাজনীতিবিদ এবং সাবেক শ্রমিক নেতা নিকোলাস মাদুরো। ২০১৬ সালের নির্বাচনে জিতে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন থেকেই বিভিন্ন ইস্যুতে নিকোলাস মাদুরোর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এই দ্বন্দ্ব আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের মাদক সমস্যার জন্য সম্প্রতি ভেনেজুয়েলাকে দায়ী করেছেন ট্রাম্প। তার অভিযোগ, মেক্সিকো সাগর দিয়ে মাছ ধরা নৌযানের আড়ালে ভেনেজুয়েলা থেকে মাদক ও অবৈধ অভিবাসীরা ঢুকছে যুক্তরাষ্ট্রে। গত কয়েক মাসে মেক্সিকো সাগরে কয়েকটি ভেনেজুয়েলান মাছধরা নৌযান লক্ষ্য করে হামলাও চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন। এসব হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি বলেছেন, ট্রাম্প ভেনেজুয়েলায় ‘হামলা চালানোর ক্ষেত্র’ তৈরি করছেন। তাকে সমর্থন করে দক্ষিণ আমেরিকার অপর দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, ট্রাম্প এখন লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করতে চান।

ভেনেজুয়েলার নৌযানগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পক্ষে যুক্তি দিয়ে সিবিসি সিক্সটি মিনিটসকে ট্রাম্প বলেন, “আমি জানি ব্যাপারটি নিষ্ঠুর; কিন্তু যুক্তরাষ্ট্রে প্রতিদিন মাদকের কারণে ২৫ হাজার মানুষ মারা যায় এবং তাদের পরিবার ধ্বংস হয়। ভেনেজুয়েলার প্রতিটি নৌযান এজন্য দায়ী।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রায় সব দেশে থেকে লোকজন আসার চেষ্টা করে, অনেকে আসেও। দক্ষিণ আমেরিকা থেকেও আসে, কিন্তু ভেনেজুয়েলার ব্যাপারটা আলাদা। তারা খারাপ; কারণ তাদের মধ্যে গ্যাং তৈরির প্রবণতা আছে। তাদের গ্যাংগুলো বিশ্বের সবচেয়ে অপরাধপূর্ণ গ্যাং।” ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী স্থল অভিযান চালাতে পারে কি না— সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এমনটা হবে কি হবে না— আমি বলতে রাজি নই। ভেনেজুয়েলার সঙ্গে আমি কী করব…এটা করব না ওটা করব— তা আমি আপনাদের বলব না।”

সূত্র : বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।