রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখ-ব্র্যাড পিট, কে কাকে নকল করছেন

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৫   ০৩:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’র টিজার প্রকাশ হতেই তোলপাড় নেটমাধ্যম। রূপালী চুলের, বন্দুক হাতে শাহরুখের যে নতুন লুক বের হলো, তা দেখে ভক্তরা যেমন মুগ্ধ, তেমনি হয়েছে আলোচনাও। কিন্তু একটি বিষয় নিয়ে বিপত্তি বাধে খানিক পরেই! আর সেই বিপত্তির কারণ- শাহরুখের পরা নীল শার্টের ওপর বাদামী জ্যাকেটের কস্টিউম। 
এই একই পোশাকে দেখা গেছে হলিউডের নামী অভিনেতা ব্র্যাড পিট-কেও! তার আসন্ন সিনেমা ‘এফ ওয়ান’-এ দৃশ্য থেকে ধরা পড়ল তা। এরপর ইন্টারনেটে শুরু হল তুমুল আলোচনা, বিতর্ক! 

শাহরুখের দিকে অনেকেই আঙুল তুলে বললেন, এ তো ব্র্যাড পিটকে নকল করা হয়েছে! একজন তো বলেই বসলেন, ‘পুরো ব্যাপারটা বলিউডের নিয়মিত সস্তা নকলবাজি ছাড়া কিছু নয়।’ দুই ইন্ডাস্ট্রিজের দুই মহান নায়ককে একই পোশাকে দেখে তাদের মন্তব্য, শাহরুখের কস্টিউম ডিজাইনার হয়তো ব্র্যাড পিটের সিনেমা দেখেই এই পোশাক বানিয়েছেন। কিন্তু শাহরুখের ভক্তরা সহজে হার মানার পাত্র নন! চটজলদি পুরোনো সিনেমার ইতিহাস ঘেঁটে বের করলেন এক দারুণ প্রমাণ! মনে করিয়ে দিলেন, শাহরুখ তো এই পোশাক ২০১৭ সালেই পরেছিলেন! একজনের মন্তব্য, “মনে নেই? শাহরুখের সিনেমা ‘জাব হ্যারি মেট সেজাল’-এর ছবিতেও তো একইরকম জ্যাকেট ছিল!”

তবে একটা প্রশ্ন তো থেকেই গেল! ভক্তরা বলছেন, যখন শাহরুখ নিজেই এই স্টাইল আগে করেছেন, তখন উল্টোটা কেন হবে না? হয়তো ব্র্যাড পিটই শাহরুখের স্টাইল নকল করেছেন। এই পুরো ব্যাপারটা নিয়ে নেটিজেনদের মাঝে এখনও তর্ক-বিতর্ক চলমান। উল্লেখ্য, এই দুই নায়কের কারও সিনেমাই এখনও মুক্তি পায়নি। কিন্তু একটা জ্যাকেটের জন্য দুই নায়কের ভক্তদের মাঝে যে লড়াই সামাজিক মাধ্যমে দেখা গেছে, তার শেষ কোথায় এখনও বলা যাচ্ছে না। সবশেষ প্রশ্ন থেকেই যায়, শাহরুখ খান-ব্র্যাড পিট, আদতে এই দুজনের মাঝে কে কাকে নকল করলেন!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।