রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৬২ জন

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ১২:০১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।একই সময়ে এক হাজার ১৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং একজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন: বরিশাল বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১০৮ জন, ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৭৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১৭৫ জন, খুলনা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৮৭ জন, রাজশাহী বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৯৮ জন, রংপুর বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৩২ জন, সিলেট বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৪১০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৬৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৫ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৫ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের।২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।