রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের প্রাচীন ঐতিহ্য মিয়াবাড়ি মসজিদ

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০৫:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনালাইন : জেলার সদর উপজেলায় ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে অবস্থিত সুপ্রাচীন স্থাপত্যশৈলীর অনিন্দ্য সুন্দর মিয়াবাড়ি মসজিদ। এটি ১৮০০ খ্রিস্টাব্দে নির্মিত বলে মনে করা হয়। বরিশালের হাতেম আলী কলেজের চৌমাথা থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত এ মসজিদটি।জানাগেছে, কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি মুঘল আমলে নির্মিত বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। দ্বিতল বিশিষ্ট মসজিদটি দেখতে অনেক সুন্দর ও কারুকার্যমণ্ডিত। মসজিদের নিচে রয়েছে ছয়টি দরজাবিশিষ্ট আবাসন ব্যবস্থা। সেখানে প্রতিষ্ঠিত মাদরাসার ছাত্রদের জন্য রয়েছে আবাসন ব্যবস্থা। দোতলাকে কেন্দ্র করেই করা চমৎকার নকশার কাজে মূল মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। 

মূল মসজিদের রয়েছে তিনটি দরজা। মসজিদের চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে আটটি বড় মিনার। বড় মিনারগুলোর মাঝে রয়েছে ছোট ছোট ১২টি মিনার। সুন্দর কারুকার্যময় নকশা দ্বারা ছোট মিনারগুলোর মাঝের স্থানকে অলঙ্কৃত করা হয়েছে। মসজিদের মাঝখানে নির্মিত বড় তিনটি গম্বুজের মধ্যের গম্বুজটি আবার সবচেয়ে বড়। যার ভিতরের অংশেও রয়েছে কারুকার্যময় সুন্দর নকশার সমাহার। মসজিদটি নির্মাণের ইতিহাস সম্পর্কে জনশ্রুতি রয়েছে, ‘মিয়াবাড়ি মসজিদটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনালগ্নে নির্মিত একটি মসজিদ। ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হায়াত মাহমুদ এ মসজিদটি নির্মাণ করেন। বিদ্রোহের কারণে ইংরেজ শাসকরা তাকে প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসিত করেন। ইংরেজরা তার উমেদপুরের জমিদারিও কেড়ে নেয়। দীর্ঘ ১৬ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তিনি দুটি দীঘি এবং দোতলা একটি মসজিদ নির্মাণ করেন। 

মিয়াবাড়ি মসজিদের পূর্ব পাশে কয়েক একর নিয়ে বিশাল একটি দীঘিও রয়েছে, যা মসজিদের সৌন্দর্যকে আরো নয়নাভিরাম করে তুলেছে। মসজিদটির দোতলায় ওঠার জন্য রয়েছে আলীশান সিঁড়ি। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে বসার ব্যবস্থাও রাখা হয়েছে। মসজিদটি প্রাচীনকালে ইসলামপ্রিয় মানুষের রুচি ও স্থাপত্য শিল্পের সৌন্দর্য বর্ধনে জমিদারি মানসিকতার পরিচয় বহন করে। রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন বলেন, মসজিদটি আমাদের ইউনিয়নের ঐতিহ্য। মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভীড় করেন। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। স্থানীয় বশির মিয়া বলেন, এই মসজিদে আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। এ মসজিদে বিলাসিতা না থাকলেও নির্মল পরিবেশে নামাজ আদায় করা যায়। দুর দুরন্ত থেকে অনেকে এ মসজিদ দেখতে আসেন।

আনোয়ার হোসেন নামে অপর এক মুসল্লি বলেন, মসজিদটি বেশ পুরনো হলেও এটি অনেক ঐতিহ্য বহন করে চলেছে। নানা কারুকাজ সকলকে মুগ্ধ করে। আমাদের মেইন সড়ক থেকে মসজিদে প্রবেশের রাস্তাটি উন্নত হলে দেশের বিভিন্ন স্থান থেকে আরো মানুষ এখনে আসতে পারতো। তাই মসজিদ, মাদরাসা সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে বিশেষ আবেদন জনসাধারনের সুবিধার্থে রাস্তাটি সংস্কারের। স্থানীয় রহমান মাঝি বলেন, আমরা ছোট বেলা থেকেই মসজিদটি দেখছি। এখানে একটি মাদরাসাও আছে। এলাকার ছোট বড় সবাই এখানে নামাজ আদায় করেন। রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন বলেন, মসজিদটি আমাদের ইউনিয়নের ঐতিহ্য। মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভীড় করেন। এখানে নামাজ আদায় করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।