২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। তিনি ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। এদিকে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘ইশ্ক মুরশিদ’ নাটকে ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাল আব্বাস খানের সঙ্গে দুরেফিশান সেলিমের বিয়ে ও প্রেম বিয়ে গুঞ্জন শুরু হয়েছেন। এর মাঝেই দুরেফিশান সেলিমের একটি পুরনো সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যায়, দুরেফিশান সেলিম জানিয়েছেন যে তিনি কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না। সাক্ষাৎকারে উপস্থাপক প্রশ্ন করেছিলেন যে, প্রেমিকের বিষয়ে আপনার ভাবনা কী? এ প্রশ্নের জবাবে দুরেফিশান বলেন, ‘আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করবো।’ প্রসঙ্গত, দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা উক্ত অভিনেতাদের সঙ্গে তার প্রথম কাজ।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।