রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ষাটে পা রেখেই ধামাকা, কিং এর টিজারে দুর্দান্ত শাহরুখ!

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০৫:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের চমকে দিলেন বলিউড কিং শাহরুখ খান। আর দিনটি ঘিরে ভক্তদের উপহার দিলেন এক বড় ধামাকা! সদ্যই প্রকাশ হলো তার নতুন ছবি ‘কিং’-এর টিজার। যা প্রকাশের সঙ্গেই শাহরুখের দুর্দান্ত এক লুক নিয়ে তৈরি হয়েছে ঝড়!  ‘কিং’-এর প্রথম ঝলকে একেবারে নতুন অবতারে দেখা মিলেছে শাহরুখের। ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপালি ছোঁয়া, চোখে রোদচশমা- সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে হাজির নায়ক। সঙ্গে অ্যাকশনধর্মী সংলাপ-  ‘কত খুন করেছি মনে নেই... শুধু শেষ মুহূর্তে দেখেছি, তাদের চোখে ছিল আমার জন্য ভয়।’ ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক-নেটিজেনদের উত্তেজনা তুঙ্গে; বিশেষ করে শাহরুখের দুর্দান্ত লুক ও অ্যাকশন দেখে। কেউ লিখেছেন, ‘এবার জওয়ানের রেকর্ড ভাঙবে,’ আবার কেউ বলছেন, ‘২০২৬ হবে কিং-এর বছর।’ বাংলাদেশ থেকেও শাহরুখভক্তদের নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে। 

ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল। বিশেষ উপস্থিতিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জি। ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো জনপ্রিয় অ্যাকশন ফিল্মের নির্মাতা তিনি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার গল্পে থাকছে এক মেন্টর ও তার শিষ্যের বিপজ্জনক যাত্রা, যেখানে বাঁচার লড়াই ঠেলে দেয় তাদের চরম সীমায়। যেখানে শাহরুখের ঘোষণা স্পষ্ট, ‘কিং আসছে না, কিং ফের জন্ম নিয়েছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।