২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের সালমান খানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ থেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে সাময়িকভাবে বাদ পড়েছেন প্রতিযোগী ও কমেডিয়ান প্রণিত মোরে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মুম্বাইভিত্তিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, কম ভোট পাওয়ায় প্রণিতকে ‘এলিমিনেট’ করা হয়েছে। পরে শো–সংশ্লিষ্ট সূত্র জানায়, তার প্রস্থান আসলে শারীরিক অসুস্থতার কারণেই। গত কয়েকদিন ধরেই প্রণিত জ্বরে ভুগছিলেন, পরে চিকিৎসকের পরামর্শে তাকে সেট থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ডেঙ্গু ধরা পড়ে।
এই খবর জানাজানি হতেই ‘বিগ বস’ দর্শক ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক মাধ্যমে প্রণিতের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং নির্মাতাদের স্বাস্থ্যবিধি মানা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে শোয়ের ভক্তদের একাংশের দাবি, প্রণিতকে হয়তো ‘সিক্রেট রুমে’ রাখা হয়েছে, যা আগেও ‘বিগ বস’-এর কৌশলের অংশ হিসেবে দেখা গেছে। তবে এ তথ্য এখনও নিশ্চিত নয়। তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং সম্পূর্ণ সেরে না ওঠা পর্যন্ত শোয়ের বাইরে থাকবেন।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।