রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০৪:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে প্রেমে জড়ান অভিনেত্রী তাসনিয়া ফারিণ, বছর দুয়েক আগে হঠাৎ করে ওঠা এই গুঞ্জন ছিল টক অব দ্যা টাউন। কেউ কেউ তো বিষয়টি বিয়ে পর্যন্তও গড়িয়ে নিয়ে যান; তাহসানের সঙ্গে সংসারও শুরু করে দেন ফারিণ, এমনও শোনা যায়!  এই গুঞ্জনের এক সময় অবসানও ঘটে; যে যার কাজে ব্যস্তও হয়ে পড়েন। মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিষয়টি ফের আলোচনায়; যদিও এক সাক্ষাৎকার থেকেই এই প্রশ্নের সূত্র ও আলোচনা। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা ফারিণ। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিতি মুখ এই অভিনেত্রী। দিন কয়েক আগেই কলকাতা সফরে গিয়ে ঘুরঘুর করে এসেছেন টালিগঞ্জের অন্দরে। সেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল, দেবের সঙ্গেও দেখা হয় তার। সাম্প্রতিক সময়ে কলকাতা সফরটি ভালোই ছিল ফারিণের। এমন সময়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন অভিনেত্রী।

এ সময়ই ওঠে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ; তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা। সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন- দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর কথায়, ‘আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে।’ এরপরই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরোনো গুঞ্জন নিয়ে কথা উঠল সেই সাক্ষাৎকারে। জবাবে ফারিণ বলেন, ‘বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।’ উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর সেই মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।