রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলেও হার এড়াতে পারলেন না মেসিরা

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০৪:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জয় দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড শুরু করেছিল ইন্টার মায়ামি। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে সেদিন তারা ঘরের মাঠে খেলেছেন। একই প্রতিপক্ষের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি। ৯০ মিনিটে মেসি ব্যবধান কমিয়েছেন ঠিকই, তবে ২-১ ব্যবধানে হার এড়াতে পারেননি। এমএলএস কাপের প্লে-অফে প্রতিটি দল একই প্রতিপক্ষের সঙ্গে তিনটি করে ম্যাচ খেলছে। দুই ম্যাচ শেষে যা ১-১ সমতায় রয়েছে ইন্টার মায়ামি ও ন্যাশভিলে এসসি। তৃতীয় ও শেষ ম্যাচে তারা আগামী শনিবার ‘নকআউট’ ম্যাচে লড়বে। আজ (রোববার) ২নভেম্বর দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের মাঠে নেমেও অবশ্য বল পজেশনে (৬১ শতাংশ) এগিয়ে ছিল মেসি-সুয়ারেজরা। পাশাপাশি ১০ শটের মধ্যে তারা ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে সমান শট নিয়ে ৫টি লক্ষ্যে ছিল ন্যাশভিলের।

ম্যাচের মাত্র ৯ মিনিটেই লিড নেয় স্বাগতিক ন্যাশভিলে। পেনাল্টি শ্যুট আউটে গোলটি করেন স্যাম সারিজ। বিপরীতে লাফ দিয়েছিলেন ইন্টার মায়ামি গোলরক্ষক রোকো রিওস নোভো। বিরতির আগেই তারা লিড ব্যবধান দ্বিগুণ করে। ৪৫ মিনিটে হানি মুখতারের কর্নার কিকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়ান জশ বাউয়ের। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোল পাওয়া হচ্ছিল না মায়ামির। বেশ কয়েকবার তাদের হতাশ করেছে ন্যাশভিলে গোলরক্ষক। হাভিয়ের মাশ্চেরানোর দল হারের পথেই আগাচ্ছিল। নির্ধারিত সময়ের একেবারের শেষ মিনিটে মেসি নাটকীয়তার ইঙ্গিত দেন। বক্সের এক কোণায় কিছুটা জায়গা বানিয়ে দ্বিতীয় গোলপোস্টে জোরালো শট নেন বাঁ পায়ে। নাগালে থাকলেও স্বাগতিক গোলরক্ষক জো উইলিস গতির কাছে পরাস্ত হয়েছেন। এ নিয়ে সর্বশেষ ৩ ম্যাচে ৬ গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ফিরতে হয়েছে ম্যাচ হারের হতাশা নিয়ে। তৃতীয় ম্যাচে জয়ী দল উঠবে পরবর্তী রাউন্ডে। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সিনসিনাতি ও কলম্বাস ক্রু’র লড়াইয়ে বিজয়ী দল। ২০২১ সালের পর প্রথমবার এমএলএস কাপের প্লে-অফে জিতল ন্যাশভিলে। একইসঙ্গে ২০২৩ সালের ১৭ মে’র পর প্রথমবার তারা মায়ামিকে হারাল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।