রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে এভারেস্টের পাদদেশে আটকা কয়েক শ’ পর্যটক

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০২:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকা পড়েছেন কয়েক শ’ পর্যটক। শনিবার ১ নভেম্বর ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশেল সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, টানা তিন দিন ধরে বর্ষণ ও তুষারপাত হচ্ছে লুকলায়। মেঘলা আকাশ ঝড়ো আবহাওয়া ও থেমে থেমে তুষারপাত-বর্ষণের কারণে দৃশ্যমানতা অনেক কমে গেছে। এ কারণে গত তিন দিন ধরে লুকলা বিমানবন্দরে বন্ধ আছ বিমান চলাচল। বহু ফ্লাইট বাতিল হয়েছে গত ৩ দিনে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ আছে লুকলা বিমানবন্দরে। ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সব ট্রেকার ও পর্যটক লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে যাওয়ার কোনও ফ্লাইট পাননি। পিটিআইকে সুরেন্দ্র বলেন, “পর্যটনের মৌসুমে প্রতি দিন কয়েক ডজন বিমান চলাচল করে। কিন্তু এখন সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা এবং আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গিয়েছে। অনেকেই হোটেলে জায়গা পাচ্ছেন না।” নেপালের বিমান পরিষেবা সংস্থা তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাঁদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত এক হাজার ৫০০ জন পর্যটক। তারা সবাই লুকলায় আটকে পড়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনও সম্ভাবনা নেই, বরং আগামী দু’দিন কোশিসহ অন্যান্য কিছু পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।