রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে মৃত্যু ২৩ জনের

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০১:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি দোকানে আগুন লাগার পর হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, উত্তর-পশ্চিম মেক্সিকোর হার্মোসিলো শহরে একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দেশজুড়ে চলা ‘ডে অব দ্য ডেড’ উৎসবের দিন শনিবার এই দুর্ঘটনা ঘটে। এদিন মানুষ নানা আয়োজনের মাধ্যমে তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করছিল। সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিকাংশ মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে।

রাষ্ট্রীয় কৌঁসুলি গুস্তাভো সালাস জানান, ফরেনসিক মেডিকেল সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পোস্টে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোনোরার রেড ক্রস জানিয়েছে, ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের ছয় দফায় হাসপাতালে নেওয়া হয়। এদিকে আগুন এখন নিভে গেলেও এর সূত্রপাত নিয়ে এখনও তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অবশ্য শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ালডোস নামের জনপ্রিয় ডিসকাউন্ট চেইনের ওই দোকানটি কোনও ধরনের হামলার লক্ষ্যবস্তু ছিল না। শহরের ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, আগুন লেগে যাওয়ার আগে সেখানে বিস্ফোরণ ঘটেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।