রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০১:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এজাহার অনুযায়ী, ২০০৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিলের জন্য সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের প্রবর্তক শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। ওই অ্যাকাউন্ট থেকে ট্রেজারার ড. সরওয়ার জাহানের স্বাক্ষরে ছয় কোটি তিন লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা উত্তোলন করা হয়। তবে এই টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার প্রমাণ দেখাতে পারেননি তিনি।

এজাহারে আরও উল্লেখ কর হয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক পরিচালনা করা হয়। কিন্তু এজেন্ট ব্যাংকের কোনো কমিশন বিশ্ববিদ্যালয়ের হিসাবে জমা হয়নি। উল্টো বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে এজেন্ট ব্যাংকে নিয়োজিত কর্মচারীকে বেতনের নামে ৮৮ হাজার ৭৩৮ টাকা দেওয়া হয়।এ ছাড়া ঋণ গ্রহণ না করা সত্ত্বেও পরবর্তীতে ঋণ পরিশোধের নামে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ২৮ লাখা আট হাজার ৯৯০ টাকা আত্মসাৎ করা হয় বলে এজাহারে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিল থেকে ঋণ পরিশোধের নামে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।