রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ্র প্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০১:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায় এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে একাদশী উপলক্ষে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনার জন্য বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দির প্রাঙ্গণে শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে উঠছিলেন, হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনতার চাপে একে অপরের ওপর পড়ে যান অনেকেই। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, মন্দিরের সিঁড়ি ও চত্বরে লাশ পড়ে আছে, অনেকে গুরুতর আহত অবস্থায় ছটফট করছেন।

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে বড় ভিড়ের বিষয়ে আগে থেকে জানানোও হয়নি বলে জানা গেছে। এমনকি মন্দিরে তখনও নির্মাণকাজ চলছিল। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ বলেছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। মুখ্যমন্ত্রী নাইডু এক বিবৃতিতে বলেন, ‘এই মৃত্যুগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি প্রতি মৃতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন।তিনি বলেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।