রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ১২:৫৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অ্যাশেজ শুরুর আগে আবারও ব্যর্থ ইংল্যান্ড। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ধবলধোলাই এড়ানোর মিশনে নেমে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে লজ্জায় পড়ল সফরকারীরা। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনআপে। মাত্র ১১ ওভারের মধ্যেই ৪৪ রানে পাঁচ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ইংল্যান্ড।
 

টপ অর্ডারে জেমি স্মিথ (৫), বেন ডাকেট (৮), জো রুট (২), হ্যারি ব্রুক (৬) এবং জেকব বেথেল (১১)—পাঁচজন মিলে করেন মাত্র ৩২ রান।

তবে দলের বিপর্যয়ের মাঝে লড়াই চালিয়ে যান জেমি ওভারটন। ধারাবাহিকভাবে দ্বিতীয় ম্যাচেও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৬২ বল থেকে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

এ ছাড়া অধিনায়ক জস বাটলার (৩৮) ও ব্রাইডন কার্স (৩৬) কিছুটা প্রতিরোধ গড়লেও ৪১তম ওভারে ২২২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের সূচনা ছিল দুর্দান্ত। ডেভন কনওয়ে (৩৪) ও রচিন রবীন্দ্র (৪৬) মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৭৮ রান। তবে দুজন দ্রুত আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।

বিনা উইকেটে ৭৮ রান থেকে একসময় ১৪৭ রানেই ৫ উইকেট হারায় কিউইরা। তবে ড্যারিল মিচেল ও মিচ স্যান্টনার দলকে এগিয়ে নেন।

শেষ দিকে কিউইরা দ্রুত তিন উইকেট হারালে ম্যাচে খানিক নাটকীয়তা আসে। ২৭ রান দরকার থাকতে নিউজিল্যান্ডের হাতে ছিল মাত্র দুই উইকেট। তবে জাক ফোকস (১৪*) ও ব্লেয়ার টিকনার (১৮*) ঠাণ্ডা মাথায় ৩২ বল হাতে রেখে দলকে জয় এনে দেন। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে ইংল্যান্ডকে ক্লিন সুইপ করল নিউজিল্যান্ড। 

এদিকে এই সিরিজে এক লজ্জার রেকর্ড গড়েছে সফরকারীরা। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের মোট রান মাত্র ৮৪। ক্রিকেট ইতিহাসে পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে প্রথম চার ব্যাটারের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে সর্বনিম্ন ৮৯ রানের রেকর্ড ছিল বাংলাদেশের প্রথম চার ব্যাটারের।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।