রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জালে অমির ‘১২ মাস’, দর্শক বলছেন ‘বলিউড নায়িকা’

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : টিকটক দিয়ে পরিচিতি পেলেও শখের বশে মাঝেমধ্যেই মিউজিক ভিডিও নিয়ে হাজির হন শামীমা আফরিন অমি। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘হায়রে ১২ মাস’।মুক্তির পাঁচ দিনে আধুনিক ফোঁক ধাচের এ গান ভিডিওটি ইউটিউবে দেখেছে ২৬ লাখেরও বেশি দর্শক। ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় ৭৩ হাজার এবং মন্তব্য জমা পড়েছে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি।
 
কেউ কেউ বলছেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে সবখানেই এখন ১২ মাস। টিকটক থেকে দেখতে এলাম। খুব সুন্দর হয়েছে।’ আবার কেউ বলছেন, ‘বলিউড নায়িকাদের মতো লাগছে।’ এ ছাড়া কেউ বলছেন, ‘অসম্ভব সুন্দর। অমির ড্যান্সটা আরো বেশি সুন্দর হয়েছে।’শ্রোতা-দর্শকদের এমন সাড়ায় অভিভূত শামীমা আফরিন অমি। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘সবাই গানটি অনেক পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই গানটি এখন দেখতে পাচ্ছেন, তাদের ভালো লেগছে, এমন সব মন্তব্য পাচ্ছি।’ 

কৃষ্ণর প্রেমে রাঁধা পাগল—এমন কথায় গান লেখার পাশাপাশি এতে সুর করেছে সত্য, এবং সংগীত পরিচালনা করেছেন সৌরভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়া সরকার। বিগ বাজেটের এই ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাজমুল ইভান। মিউজিক ভিডিওটিতে অমর সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার রুহুল আমিন।শুধু তা-ই নয়, এখানে চমক হিসেবে রয়েছেন অভিনেতা শিবা শানুও। এ ছাড়া এতে ভিডিওতে অমির সঙ্গে পারফরম করতে দেখা গেছে ৬০ জন নৃত্যশিল্পীকে। 

এ গানের মধ্য দিয়ে প্রায় দুই বছর পর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শামীমা অমি। ‘হায়রে ১২ মাস’ তার পঞ্চম মিউজিক ভিডিও। এর আগে তাকে দেখা গেছে কাজী শুভর ‘ফাঁকি’, হাসান ইকবালের ‘তুমি আমার ক্রাশ’, সাব্বির আহমেদের ‘তোমার ছুরি’ এবং শামসের ‘কে এসেছে তোমার জীবনে’ মিউজিক ভিডিওতে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।