২৪ ঘণ্টা অনলাইন : পশ্চিমা বিশ্বের একটি জনপ্রিয় উৎসব হ্যালোইন। এ উৎসবে অংশ নিতে দেখা গেল ঢালিউডের তারকাদেরও; তাদের একজন চিত্রনায়িকা শাবনূর। গত শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করেন শাবনূর। বর্তমানে তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়; সেখান থেকেই ধরা দেন নিজেদের। ছবিগুলোতে দেখা যায়, একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে অংশ নিয়েছেন নায়িকা; তাদের সঙ্গে কাউকে দেখা যায় মমি রূপে, আবার কাউকে জম্বি রূপে। বলা বাহুল্য, ভয়ংকর সাজের সঙ্গে মজায় মেতে ওঠেন তারা।
পোস্টের ক্যাপশনে শাবনূর জানান, এটি শুধুই মজার জন্যই করা, আর নিজেকে মজার ছলে একজন ‘কুল মা’ হিসেবে বর্ণনা করেন। উল্লেখ্য, প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদ্যাপন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।