রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে’

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ০৫:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলআন : ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার পর্দায় সাংবাদিকের ভূমিকায় দেখা মিলবে তার। মুক্তির অপেক্ষায় তার আগামী সিরিজ 'অনুসন্ধান'। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে দেখা যাবে। সিরিজটির প্রচারণার মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে 'লেডি সুপারস্টার' তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। শুভশ্রীকে প্রায়শই গণমাধ্যম ও অনুরাগীদের পক্ষ থেকে 'লেডি সুপারস্টার' বলে সম্বোধন করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার কথাটা কোথাও কোনও অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে-আস্তে বদলাবে।’

এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ 'অনুসন্ধান'-এ শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা যাবে। সিরিজটির গল্প মহিলা সংশোধনাগারের স্পর্শকাতর একটি বিষয়কে ঘিরে, যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও একাধিক কারাবন্দি অন্তঃসত্ত্বা হচ্ছেন। এই কঠিন রহস্যের কিনারা করবেন সাংবাদিক অনুমিতার ভূমিকায় থাকা শুভশ্রী। এই ধরনের সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি খুব খুশি যে এ রকম সাহসী চরিত্রে আমাকে ভাবা হয়েছে। আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। খুব ছোট আকারে এই খবর প্রকাশিত হলেও তেমন ভাবে এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা তো শিল্পী, তাই আমাদের প্রতিবাদের মাধ্যমটাও একটু ভিন্ন রকম।’ শুভশ্রীর এই সিরিজ আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে। এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।