২৪ ঘন্টা অনলাইন : জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম চলছে এখন। প্রতি বছরই শো এর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড তারকা সলমন খান। নতুন সিজন শুরুর আগেই তার পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যায়, ১০০ কোটির ওপরে পারিশ্রমিক নেন সালমান। এই গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুলেছেন ‘বিগ বস’-এর প্রযোজক ঋষি নেগি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালমানের পারিশ্রমিক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি সালমান ও জিও হটস্টারের মধ্যে একটি চুক্তির বিষয়। তবে আমি বলতে পারি, ‘সালমান যে পারিশ্রমিক পান, তা পাওয়ার যোগ্যতাও তার রয়েছে।’
প্রযোজক সরাসরি অঙ্কটি উল্লেখ না করলেও তার বক্তব্য থেকেই পরিষ্কার- সালমান খানের পারিশ্রমিক নিয়ে যে বিশাল অঙ্কের কথা শোনা যাচ্ছে, তা পুরোপুরি মিথ্যাও নয়। এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে আছেন সালমান খান। শোয়ের জনপ্রিয়তার বড় অংশই তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে। নতুন সিজন শুরুর আগেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, এবারও কি সঞ্চালনায় থাকবেন সালমান! শেষ পর্যন্ত আগের মতোই তিনি ফিরেছেন স্বমহিমায়। সঞ্চালনার পাশাপাশি বর্তমানে ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত এই বলিউড অভিনেতা।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।