রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দমের আড্ডায় তারকাদের মিলনমেলা

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ০৫:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গুলশান শুটিং ক্লাবে হয়ে গেল বহু প্রতীক্ষিত সিনেমা 'দম'-এর জমকালো মহরত। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং রূপালী পর্দার পরিচিত মুখ পূজা চেরি। সিনেমাটির পরিচালনা করছেন নির্মাতা রেদওয়ান রনি। চমকের এখানেই শেষ নয়, কেন্দ্রীয় চরিত্রে আরও দেখা অভিনেতা চঞ্চল চৌধুরীকে। যৌথভাবে সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। মহরতে আফরান নিশোর বিপরীতে পূজা চেরির নাম ঘোষণার পর থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এই নতুন জুটির রসায়ন দেখতে অপেক্ষা করতে হবে আগামী বছর রোজার ঈদ পর্যন্ত।

তবে মহরত অনুষ্ঠানে সিনেমাটির ঘোষণা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল তারকাদের প্রাণবন্ত আড্ডা। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা যায়, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং সংগীতশিল্পী পারশা মাহজাবীন গান গেয়ে মাতিয়ে তুলেছেন আসর। ভিডিওর ক্যাপশনে শাহরিয়ার শাকিল লিখেছেন, 'দম আড্ডা'। জানা গেছে, সত্য ঘটনার অনুপ্রেরণায় এক 'সারভাইভাল' গল্প নিয়ে নির্মিত হচ্ছে 'দম'-এর কাহিনি। দুই বছর আগে প্রকাশিত একটি পোস্টারে চারপাশে পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসা চোখ বাঁধা এক ছেলের ছবি দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের সন্ধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের কঠিন সংগ্রামের গল্প এই সিনেমায় জীবন্ত হয়ে উঠবে। প্রথমদিকে সিনেমাটির শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও, নির্মাতারা এখন কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা সাজিয়েছেন। শিগগিরই শুরু হবে শুটিং। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।