রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল হিউজের স্মৃতি ফিরল অস্ট্রেলিয়ায়, বলের আঘাতে মৃত্যু তরুণ ক্রিকেটারের

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ০৫:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি আবারও ফিরল অস্ট্রেলিয়ায়। ঘাড়ে বলের আঘাতে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটারের। এবার ঘাড়ে বল লেগে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৭ বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিন। অনুশীলনের সময় ঘাড়ে বলের আঘাত লেগেছিল তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্যাল বেন অস্টিন। মঙ্গলবার নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার শিকার হযন ১৭ বছর বয়সী মেলবোর্নের এই ক্রিকেটার। বেন অস্টিনের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া শোকাহত।’ এই ঘটনায় ১১ বছর আগে ঘটে যাওয়া ফিল হিউজের মৃত্যুর স্মৃতি ফিরেছে। 

মেলবোর্নের ফার্নট্রি গালির অয়ালি টিউ রিজার্ভে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। ওই ম্যাচেই নামার আগে মঙ্গলবার বিকেলে ম্যাচের আগে ওয়ার্ম-আপ করছিল সবাই। তখনই দুর্ঘটনাটি ঘটে। ঘাড়ে বল লাগে তরুণ ক্রিকেটারের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু বাঁচানো যায়নি। বেন অস্টিন ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবে খেলত। সবার আগে তার ক্লাবের তরফে এই মৃত্যুসংবাদ জানানো হয়। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘বেনের মৃত্যুতে আমরা মর্মাহত। ফার্নট্রি দলের পাশাপাশি সে মুলগ্রেভ ও এলডন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছে। তার মৃত্যু আমাদের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে।’ জানা গিয়েছে, ক্রিকেট শুরুর আগে ওয়েভারলি পার্কের হয়ে সে ফুটবলও খেলেছিল। প্রসঙ্গত, ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বল ঘাড়ে লেগেছিল হিউজের। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। সেই ঘটনার পর ব্যাটারদের হেলমেটে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।