রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরী খানের রেস্তোরাঁয় খাবারের দাম দেখে হতবাক নেটিজেনরা

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০৬:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের বিলাসবহুল রেস্তোরাঁ ‘তরী’ এখন আলোচনায়, তবে এবার খাবারের দাম নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুম্বাইয়ের এই রেস্তোরাঁর মেনু ও মূল্যতালিকা, যা নিয়ে বেশ আলোচনা চলছে নেটিজেনদের মাঝে।  ভারতীয় গণমাধ্যমের খবর, গৌরী খানের রেস্তোরাঁয় খাবারের দাম দেখে নেটিজেনদের অনেকে হতবাক বনে যান। সামাজিক মাধ্যমে কেউ কেউ অতিরিক্ত দাম প্রসঙ্গেও আলোচনা করেন। সেই মেনু থেকে জানা যায়, ‘তরী’-তে রয়েছে নানা আন্তর্জাতিক মানের খাবার। ডাম্পলিং, স্যালাড থেকে শুরু করে সামুদ্রিক খাবার পর্যন্ত। সেখানে ‘তরী ভেজ গিয়োজা’ নামে এক প্লেট ডাম্পলিংয়ের দাম প্রায় ১,৫০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,২০০ টাকা)।

এছাড়াও ‘সামার ভেজিটেবল সুই’ ও ‘ট্রাফল এডামামে’-এর দাম ৯৫০ রুপি করে। স্যালাডের দাম ৫০০ থেকে ১,১০০ রুপির মধ্যে। এর মধ্যে ‘সাশিমি স্যালাড’ বিশেষভাবে জনপ্রিয় স্যামন ও টুনা মাছ দিয়ে তৈরি এই জাপানি খাবারের দাম প্রায় ১,১০০ রুপি। রেস্তোরাঁটিতে জাপানি কিছু পদও পাওয়া যায়। যেমন ‘এনোকি মাশরুম টেমপুরা’ ৬০০ রুপি, পদ্মফুলের গোড়া দিয়ে তৈরি একটি খাবারের দাম ৭৫০ রুপি, আর ‘চিকেন ইয়াকিতোরি’ পাওয়া যায় ৮০০ রুপিতে। মেনুর সবচেয়ে দামি খাবার দুটি ভেড়ার মাংসের পদ। একটির দাম ৩,৮০০ রুপি এবং অন্যটির ৪,৭০০ রুপি। এছাড়া নরওয়ের পদ্ধতিতে রান্না করা স্যামন মাছ বিক্রি হয় ১,৯০০ রুপিতে এবং চিংড়ির একটি পদ পাওয়া যায় ৬৫০ রুপিতে। তবে অনেকদিন আগে ‘তরী’ বিতর্কের মুখেও পড়ে। এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার অভিযোগ তোলেন, রেস্তোরাঁটি নকল পনির ব্যবহার করছে। যদিও গৌরী খান বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।