রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রজনীকান্ত ও ধানুশের বাড়িতে পুলিশ, চেন্নাইজুড়ে চাঞ্চল্য!

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০৫:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : তামিল সিনেমার দুই তারকা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলা হবে, এমন হুমকি এসেছে ভারতের চেন্নাই পুলিশের কাছে। একইসঙ্গে সেখানকার এক রাজনীতিবিদের বাড়িও বোমায় উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দুই তারকার বাড়িতে চলেছে পুলিশি তৎপরতা; শহরজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। রোববার সকালে তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তাদের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। ইমেইল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড রজনীকান্ত, ধানুশ ও ওই রাজনীতিকের বাড়ি তল্লাশি চালায়। কয়েক ঘণ্টা তল্লাশি শেষে পুলিশ জানায়, কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, এটি ছিল একটি ভুয়া হুমকি।

এর আগে অক্টোবরে অভিনেত্রী ত্রিশা কৃষ্ণন, রাজনীতিক ও অভিনেতা এস. ভি. শেখর এবং সুরকার ইলাইয়ারাজার স্টুডিওতেও একই ধরনের হুমকি এসেছিল— যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। এদিকে অক্টোবরের শুরুতে অভিনেতা বিজয়ের বাড়িতেও এমন বোমা হুমকির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্ত কর্মকর্তাদের মতে, এসব ইমেইল ও ফোনকলের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। চেন্নাই পুলিশ জানিয়েছে, ডিজিপি অফিস ও গ্রেটার চেন্নাই সিটি পুলিশের যৌথ তদন্তে হুমকির উৎস শনাক্তের চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত এসব ঘটনার পেছনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সংগঠিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।