রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের সঙ্গে আলোচনা ‘ব্যর্থ’, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০৪:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কাতারের রাজধানী দোহায় আলোচনা ফলপ্রসু হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে দুইদিন আগে ফের বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা। বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তান জানিয়েছে, এই আলোচনা ব্যর্থ হয়েছে। এ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে আফগান সেনারা সীমান্তে পাক সেনাদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। যা টানা কয়েকদিন চলার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামে। কিন্তু এরমধ্যেই প্রায় ৭০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।

দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে কাতার-তুরস্কের আহ্বানে আলোচনায় বসেছিল পাকিস্তান-আফগানিস্তান। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কাবুলকে দোষারোপ করেছে ইসলামাবাদ। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার এক্সে এক পোস্টে লিখেছেন, “দুঃখজনকভাবে, আফগানরা কোনো নিশ্চয়তা দেয়নি। তারা মূল বিষয় থেকে সরে গিয়ে দোষ চাপানোর খেলা পুনরায় চালু করেছে। আলোচনা কোনো কার্যকর সমাধান বের করতে ব্যর্থ হয়েছে।” তাতার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে খোলা মনে আলোচনায় বসেছিল। কিন্তু আফগানরা পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের অবিরাম সমর্থন দিয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ায় নিজ নাগরিকদের জঙ্গিদের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা পাকিস্তান নেবে বলেও হুমকি দেন তিনি। পাকিস্তানের এ অভিযোগের ব্যাপারে আফগানিস্তান কোনো মন্তব্য করেনি। পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে রয়েছে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত। পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নিজেদের কার্যক্রম চালায়। এতে তালেবান সরকার মদদ দিয়ে থাকে। তবে আফগানিস্তান শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।