রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৫   ১০:২৬ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

বিনোদন জগতের তারকা মানেই আকাশপথে বা বিলাসবহুল গাড়িতে যাত্রা এমনটাই ভাবতো নেটিজেনরা। তবে গত কয়েক বছরে সেই ধারণায় বড়সড় পরিবর্তন এসেছে। সম্প্রতি সিনেমা বা সিরিজের প্রচারে টলিউডের অনেক তারকাকেই দেখা গিয়েছে ট্রেন-বাসে চড়তে। 'রঘু ডাকাত' ছবির প্রচারের সময়েও এমন দৃশ্য দেখে অভ্যস্ত হয়েছেন দর্শকরা। 

তাই তারকাদের ট্রেনে যাত্রা এখন আর নতুন কিছু নয়। তবে হঠাৎ করেই টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জির বন্দে ভারত ট্রেনে চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একেবারে সাধারণ পোশাকে অভিনেত্রী বন্দে ভারত ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে হাঁটছেন। সেই সময় অভিনেত্রীকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেন, ট্রেনে চড়ে তার অনুভূতি কেমন?

প্রশ্নের জবাবে কৌশানি যে উত্তর দেন, তাতেই শুরু হয় সমালোচনা। অভিনেত্রী বলেন, ‘প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে ট্রেনে উঠেছিলমা, আবার এখন। সত্যিই একেবারে আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’

কৌশানির এই মন্তব্য শুনেই নেটিজেনরা বেশ কটাক্ষ করছেন। একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন আপনার বয়স কত ছিল তাহলে?’ 

আরেকজন লিখেছেন, ‘এখন সব নতুন নাটক শুরু হয়েছে।’ কেউ কেউ আবার মজার ছলে জানতে চেয়েছেন, ‘সবাই মিলে মালদহ যাচ্ছে কেন?’ আবার একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘গাড়ি থাকতে ট্রেনে কেন?’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।