রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার ও জেট বিধ্বস্ত

প্রকাশিত - ২৭ অক্টোবর, ২০২৫   ০১:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দক্ষিণ চীন সাগরে রোববার পৃথক দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম দুর্ঘটনাটি একটি এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারে। হেলিকপ্টারটি ‘বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা কালে দক্ষিণ চীন সাগরের জলে বিধ্বস্ত হয়।’ অনুসন্ধান ও উদ্ধারকারী দল হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।

নৌবাহিনীর জানায়, প্রথম দুর্ঘটনার আধা ঘন্টা পর একটি বোয়িং এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান ইউএসএস নিমিৎজ থেকে ‘নিয়মিত অভিযান পরিচালনা করার সময়’ দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে থাকা উভয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট সকল কর্মী নিরাপদ ও স্থিতিশীল রয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, উভয় ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফরে এই অঞ্চলে অবস্থান করার সময় এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এশিয়ার বেশ কয়েকটি দেশ সফর শুরু করার প্রস্তুতি নেওয়ার সময় এসব দুর্ঘটনা ঘটলো। প্রসঙ্গত, এই বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে অভিযান চালানোর সময় দুটি মার্কিন যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে সাগরে পড়ে যায়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।