রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ নাকি ৫২— বয়স বিতর্কের মাঝে  মালাইকা

প্রকাশিত - ২৭ অক্টোবর, ২০২৫   ০৪:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মালাইকা আরোরাকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল বয়স বিতর্ক। সম্প্রতি নিজের জন্মদিনের কেক এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে মালাইকা দাবি করেন, তিনি ৫০ বছর পূর্ণ করেছেন। যদিও উইকিপিডিয়াসহ বিভিন্ন সূত্র অনুযায়ী তার বয়স ৫২। 

গত ২৩ অক্টোবর নিজের জন্মদিন উদযাপন করেন মালাইকা। বন্ধু-বান্ধব ও ছেলে আরহান খানকে নিয়ে হওয়া সেই পার্টির ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেই নেটিজেনদের নজরে আসে জন্মদিনের কেকটি, যার ওপর লেখা ছিল ‘৫০’ সংখ্যাটি। এ দেখে অনেকেই প্রশ্ন তোলেন, যদি ২০১৯ সালে তিনি ৪৬তম জন্মদিন পালন করে থাকেন, তবে ২০২৫ সালে এসে কীভাবে তার বয়স ৫০ হতে পারে?

এরপর গত রোববার রাতে নিজের জন্মদিনের আরও কিছু ছবি পোস্ট করেন মালাইকা। সেখানে তিনি লেখেন, ‘আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ।’ এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই নিজের বয়স ৫০ বলে দাবি করেছেন।

এদিকে, অভিনেত্রীর বোন অমৃতা অরোরাও মজা করে একটি পোস্টে লেখেন, ‘গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।’ তবে মালাইকার ভক্তরা বলছেন, তার কাছে বয়স শুধুই একটি সংখ্যা। তিনি এখনও অনায়াসে নিজের বয়স ২৫ বলে চালিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন। বর্তমানে বয়স বিতর্ক ছাপিয়েও ভক্তরা মালাইকার সৌন্দর্য ও ফিটনেসের প্রশংসা করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।