রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৫   ১১:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগেই এটি সরিয়ে না ফেলায় কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প বলেন, তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের জন্য কানাডা এখন যা দিচ্ছে, আমি তার চেয়ে ১০ শতাংশ বেশী শুল্ক বৃদ্ধি করছি। কানাডার অন্টারিও রাজ্য ওই বিজ্ঞাপনটি প্রচার করেছে, যাতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য স্থান পেয়েছে।

ট্রাম্প বৃহস্পতিবার কানাডার সাথে আলোচনা থেকে সরে যাওয়ার পর অন্টারিওর প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলবেন। অন্টারিও রাজ্য সরকারের প্রধান ডগ ফোর্ড শুক্রবার বলেছেন, তিনি তার রাজ্যের শুল্ক বিরোধী বিজ্ঞাপনটির প্রচার স্থগিত করবেন। তিনি দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান ‘যাতে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে’।

ডগ ফোর্ড অবশ্য বলেছেন, বিজ্ঞাপনটি সাপ্তাহিক ছুটির সময়ে, এমনকি ওয়ার্ল্ড সিরিজ গেমসের সময়েও চলবে। গেমসে টরন্টো ব্লু জেইস খেলবে লস এঞ্জেলস ডজারসের বিরুদ্ধে।জি-৭ দেশগুলোর মধ্যে একমাত্র কানাডাই এখনো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া কয়েকটি খাতের কানাডীয় পণ্যের ওপর সুনির্দিষ্ট শুল্কও চাপিয়েছেন ট্রাম্প। এর মধ্যে ৫০ শতাংশ ইস্পাত ও ২৫ শতাংশ শুল্ক আরোপ হয়েছে অটোমোবাইলেও ওপর। এশিয়া সফরে থাকার সময় দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি এর সাথে আরও ১০ শতাংশ করে যোগ করবেন।

কানাডার তিন চতুর্থাংশ রপ্তানি পণ্য বিক্রি হয় যুক্তরাষ্ট্রে। আর অন্টারিও কানাডার অটোমোবাইল শিল্পের কেন্দ্রস্থল।
ওদিকে, যেই বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন, সেখানে রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেছিলেন ‘শুল্ক প্রতিটি আমেরিকানকে ক্ষতিগ্রস্ত করে’। বৈদেশিক বাণিজ্যের ওপর ১৯৮৭ সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন।

দ্যা রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনও একটি সিলেকটিভ অডিও-ভিডিও নিয়ে তৈরি করায় বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। তারা বলছে, এটি রিগ্যানের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে। তারা আরও জানিয়েছে যে, অন্টারিও সরকার এই বক্তব্য ব্যবহারের কোনো অনুমতি নেয়নি। শনিবার ট্রাম্প বলেছেন, বিজ্ঞাপনটি আগেই সরিয়ে নেওয়া উচিত ছিলো।‘বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলা উচিত ছিলো। কিন্তু প্রতারণা জেনেও তারা ওয়ার্ন্ড সিরিজ চলাকালে গতরাতেও তা প্রচার হতে দিয়েছে’ মালয়েশিয়া যাওয়ার সময় লিখেছেন ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে থাকা মামলা নিয়ে কানাডা কারসাজির চেষ্টা করছে। এ মামলা তার পুরো ‘শুল্ক শাসনের’ অবসান ঘটাতে পারে। ওদিকে ফোর্ড এর আগে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতৃত্বে থাকা প্রতিটি ডিসট্রিক্টে ‘রিগ্যান বিজ্ঞাপন’টি চালানোর অঙ্গীকার করেছিলেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।