২৪ ঘণ্টা অনলাইন : ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর বলিউডে এবার নতুন ছবিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রী অনীত। তাকে দেখা যাবে ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এর নতুন ছবি ‘শক্তিশালিনী’তে। শনিবার সামাজিক মাধ্যমে অনীতকে শুভেচ্ছা জানিয়েছেন একই ফ্র্যাঞ্চাইজির আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান লিখেছেন, ‘তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তোমার এই সাফল্যে আমরা গর্বিত। একে একে সব স্বপ্নপূরণ হোক তোমার। শক্তিশালিনীতে তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি।’
এর আগে শোনা যায়, ছবিটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। তবে সন্তান জন্মের পর আপাতত কাজ থেকে বিরতি নেওয়ায় তার জায়গায় অনীতকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। অভিনয়জীবনের শুরুতে অনীত বলিউডে অভিষেক করেন রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ ছবির মাধ্যমে। তবে দর্শকপ্রিয়তা পান চলতি বছরের হিট ছবি ‘সাইয়ারা’ দিয়ে। আহান পাণ্ডের বিপরীতে রোমান্টিক-মিউজিক্যাল এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি রুপির বেশি আয় করেছে।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।