রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৫   ০১:৫০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রোববার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮ টার দিকে এনায়েতনগর ইউনিয়নের এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, আল আমিন (৩০), মো. আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও কারখানার নিরাপত্তা কর্মী নুর মোহাম্মদ (৩৫)।

কারখানার শ্রমিকরা জানান, সকালে কারখানার নিচ তলায় বয়লার রুমে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এ সময় তাদের মধ্যে ছয় জনের শরীর ঝলসে যায়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নারায়ণগঞ্জ থেকে আগত দগ্ধ শ্রমিকদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কার শরীর কত শতাংশ পুড়েছে সে বিষয়ে পরে জানানো যাবে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, বিসিক শিল্পাঞ্চল এলাকার একটি কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অফিসিয়ালি আমাদের এই বিষয়ে কেউ তথ্য দেয়নি।  এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।