রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারাল সান্ডারল্যান্ড

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৫   ০১:৩১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার (২৫ অক্টোবর) এক অবিশ্বাস্য রাত দেখল ফুটবলপ্রেমীরা। নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের নবম ম্যাচে ১-২ গোলে হেরে গেছে চেলসি। চেলসির কাছ থেকে সেই জয় ছিনিয়ে নিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল সান্ডারল্যান্ড। ইনজুরি সময়ের নাটকীয় গোলেই হারের তিক্ত স্বাদ পেল ‘ব্লুজ’রা।

ম্যাচের শুরুটা ছিল চেলসির জন্য একদম স্বপ্নের মতো। ম্যাচের চতুর্থ মিনিটেই পেদ্রো নেতোর পাস থেকে দারুণ বাঁ-পায়ের শটে নিজের প্রথম গোলটি করেন আলেহান্দ্রো গারনাচো। মনে হচ্ছিল, ঘরের মাঠে আর কোনো বাধা থাকবে না চেলসির সামনে। কিন্তু ২২ মিনিটের মাথায় হঠাৎই সমতায় ফিরে আসে সান্ডারল্যান্ড। দ্রুত পাল্টা আক্রমণে উইলসন ইসিদোর নিখুঁত ফিনিশে স্কোরলাইন হয়ে যায় ১-১। বিরতির আগে পর্যন্ত দারুণ লড়াই চলে দুই দলের মাঝে।

দ্বিতীয়ার্ধে বল দখলে ছিল পুরোপুরি চেলসির নিয়ন্ত্রণে। একের পর এক আক্রমণ গড়লেও গোলের দেখা মেলেনি। সান্ডারল্যান্ডের রক্ষণভাগ ছিল শৃঙ্খলিত, ঠাণ্ডা মাথায় সামলেছে প্রতিটি ঢেউ।

সবকিছু যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে সেই চূড়ান্ত আঘাত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০’+৩) দ্রুত পাল্টা আক্রমণে চেমসদিনে তলবি দারুণ ফিনিশে গোল করে সান্ডারল্যান্ডকে এনে দেন অবিশ্বাস্য জয়।

এই হার চেলসির জন্য এক বড় ধাক্কা। তাদের পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হলো। বিপরীতে, সান্ডারল্যান্ডের জন্য এটি এক সোনালি জয়। যা তাদের মৌসুমের সবচেয়ে স্মরণীয় রাতগুলোর একটিতে পরিণত করেছে।

এই হারে ৯ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে চেলসি আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। আর সান্ডারল্যান্ড ১৭ পয়েন্ট নিয়ে অবস্থান নিয়েছে দ্বিতীয় স্থানে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।