২৪ ঘণ্টা অনলাইন : অভিনয়ের পাশাপাশি লুক-স্টাইল নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম ঘটল না, এক গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে তোলপাড় ফেলে দিয়েছেন এই নায়িকা। শনিবার ২৫ অক্টোবর সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিমি। সেখানে দেখা যায়, উজ্জ্বল রেড সিল্ক শাড়ি পরেছেন। সঙ্গে গলায় ও হাতে সোনার গয়না। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় একের পর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে যেন ঐতিহ্য আর আভিজাত্য একসঙ্গেই ফুটে উঠল।
পুরো এই ফটোসেশনের ক্যাপশনে মিমি দিয়েছেন শুধু নীল হৃদয়ের ইমোজি। কিন্তু মন্তব্যে ঝড় তুলেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘রেড কুইন!’, কেউ আবার বলছেন, ‘এই লুকটাই মিমির ট্রেডমার্ক।’ উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’, যেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন জয় করেছেন তিনি। কাজের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।