২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের তিন খানকে একে একে একহাত নিচ্ছেন পরিচালক অভিনব কাশ্যপ। সালমান ও শাহরুখের পর এবার তার সমালোচনার মুখে পড়লেন আমির খান। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ‘লাগান’, ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন আমির। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও প্রশংসা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ তাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।
অভিনবের দাবি, আমির নাকি বলিউডের সবচেয়ে ধূর্ত শেয়াল এবং এক নম্বরের চোর। তার ভাষায়, ‘আমির সালমানের চেয়েও বেশি চালাক ও ম্যানিপুলেটিভ। পরিচালকদের ওপর প্রভাব খাটানোর সংস্কৃতি আমিরই শুরু করেছেন।’ পরিচালক আরও জানান, ‘আমিরের সঙ্গে ২–৩টি বিজ্ঞাপনে কাজ করেছি। ভীষণ খুঁতখুঁতে ও বিরক্তিকর। সবকিছুতে হস্তক্ষেপ করেন, পরিচালনা থেকে সম্পাদনা পর্যন্ত।’ এমনকি তার অভিযোগ, প্রভাবশালী মানুষদের প্রলুব্ধ করে তাদের দুর্বলতা খোঁজেন আমির। এর আগেও সালমান ও শাহরুখের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন অভিনব কাশ্যপ। এবার আমির খানকে নিয়েও তার একই কটাক্ষ। তবে কেন এই সমালোচনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পরিচালক।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।