রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান

প্রকাশিত - ২৫ অক্টোবর, ২০২৫   ০৫:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক নারী ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তানের মেয়েরা। অবশ্য ৭ ম্যাচে তারা হেরেছে ৪টি, আর বাকি তিনটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ফলে এই সময়ে বিশ্বকাপ আয়োজন করায় আইসিসির সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। চলমান নারী বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। শুধুমাত্র কলম্বোতেই ফলাফল আসেনি পাঁচটি ম্যাচে। তার মধ্যে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তিনটি করে ম্যাচ। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে এতগুলো ম্যাচ বৃষ্টির জন্য খেলতে না পারায় বিরক্ত ফতিমা।

গতকাল শুক্রবার ২৪ অক্টোবর  নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচও বৃষ্টির পেটে গেছে। ফতিমা বলেছেন, 'আমার শুধু একটা কথাই মনে হচ্ছে। এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। আমার মনে হয়, আইসিসির উচিত বিশ্বকাপের জন্য অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করি।' দলের পারফরম্যান্স নিয়েও হতাশ পাকিস্তান অধিনায়ক। ফতিমা বলেছেন, 'আমাদের দলের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। দুটো ম্যাচে অবশ্য আমাদের ব্যাটিংও ভালো হয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জিততে পারিনি।' তিনি আরও বলেছেন, 'পাকিস্তানের সবচেয়ে কমবয়সি অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বিশ্বকাপের আগে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ হয়নি আমাদের। আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করা দরকার।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।