২৪ ঘণ্টা অনলাইন : তথ্যপ্রযুক্তি জগতে ‘মুনলাইটিং’ বেশ পরিচিত শব্দ। নিজের শিফটের বাইরে অন্য সময়ে কিংবা সপ্তাহান্তে ছুটির দিনে অন্য সংস্থার হয়ে চাকরি করাকেই বলা হয় মুনলাইটিং। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি চাকরি করা এক ভারতীয় যুবকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। অভিযুক্ত এই যুবকের নাম মেহুল গোস্বামী। ৩৯ বছর বয়সী এই যুবক এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, মেহুলের বিরুদ্ধে অভিযোগ, ‘মুনলাইটিং’ করে ৪৪ লক্ষ টাকা হাতানোর। নিউইয়র্কের তথ্যপ্রযুক্তি পরিষেবা দপ্তর জানিয়েছে, সেখানে কর্মরত অবস্থায় পদের অপব্যবহার করেছেন মেহুল। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা হতে পারে ১৫ বছরের।
মেহুলের বিরুদ্ধে অভিযোগ, নিউ ইয়র্ক স্টেট অফিসে চাকরি করার পাশাপাশি ২০২২ সালের মার্চ মাস থেকে ‘গ্লোবাল ফাউন্ডরিস’ নামের এক সেমিকন্ডাক্টর সংস্থাতেও তিনি কর্মরত ছিলেন। এক বেনামী ইমেল থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সেখানে দাবি করা হয়, সরকারি কর্মী হিসেবে চাকরির পাশাপাশি একই সময়ে অন্য সংস্থার হয়েও কাজ করে চলেছেন অভিযুক্ত মেহুল। অভিযুক্ত ভারতীয়কে আদালতে তোলা হলে তিনি জামিন পাননি। কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। আসলে নিউ ইয়র্কের যে প্রাদেশিক আইন, সেই অনুযায়ী মেহুলের বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য অপরাধ নয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।