রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ

প্রকাশিত - ২৫ অক্টোবর, ২০২৫   ১২:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বাগেরহাটের মোংলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ বিকেলে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে গবেষণা বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ শামীম তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রবন্দী, বিচার ব্যাহত, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, তা কেবল একটি ইশতেহার  নয়- সএটি একটি নতুন বাংলাদেশের নকশা। এই ৩১ দফার প্রতিটি শব্দে নিহিত আছে মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার।

সভায় সভাপতিত্ব করেন রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন এবং পরিচালনা করেন মোংলা পৌর বিএনপির যগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার বিএনপি নেতা মো. এমরান হোসেন, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি  সাধারণ সম্পাদক  মো. মাহবুবুর রহমান মানিক। সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ (কমান্ডার), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম শেখ এবং পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন প্রমুখ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।