রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ৫০ পূর্ণ

প্রকাশিত - ২৪ অক্টোবর, ২০২৫   ০২:০৮ পিএম
webnews24
মলাইকা অরোরা

২৪ঘণ্টা অনলাইন : প্রতি বার যেন অদৃশ্য এক বিচারসভার কাঠগ়ড়ায় দাঁড় করানো হয় তাঁকে। এ বার মলাইকার জন্মদিনের তাঁকে নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন বোন অমৃতা অরোরা।

মলাইকা অরোরাকে নিয়ে নীতিপুলিশির অন্ত নেই। তিনি যা-ই করেন, তাতেই যেন সমালোচিত হতে হয় তাঁকে। তাঁর হাঁটাচলা থেকে পোশাক, সবেতেই যেন আপত্তি সমাজের একাংশের। বার বার যেন অদৃশ্য এক বিচারসভার কাঠগ়ড়ায় দাঁড় করানো হয় তাঁকে। চর্চায় থেকেছে মলাইকার বয়সও। এ বার মলাইকার জন্মদিনে, তাঁকে নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন বোন অমৃতা অরোরা।

গত কয়েক বছর সব থেকে বেশি যে বিষয়ে চর্চা হয়েছে, তা হল মলাইকার বয়স। অনেকের মতে মলাইকার বয়স অনেক আগেই পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে। তবু তিনি বয়স লুকিয়ে যান। অভিনেত্রী নিজেও জানিয়েছেন, আসলে মানুষের আপত্তি আমার বয়সের সঙ্গে ঔজ্জ্বল্য বাড়ছে কী ভাবে সেই নিয়ে? এমনকি, বয়সে ছোট অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নানা কটূ কথাও শুনতে হয় তাঁকে। মলাইকা চলতি বছর ৫০ বছরে পা দিলেন, তাঁর উদ্‌যাপনের ছবিই বলছে সেই কথা। অভিনেত্রীর জন্মদিনের কেকেই লেখা ছিল তাঁর বয়স। অভিনেত্রীর বোন অমৃতা লেখেন, ‘‘গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গিয়েছে। যাক অবশেষে ৫০ পূর্ণ করল আমার সুন্দরী বোন।’’

মলাইকার জন্মদিনে অভিনেত্রীর পাশে ছিলেন ছেলে আরহান খান, মা, বোন ও ঘনিষ্ঠ বন্ধুরা। নিজের জন্মদিনে ‘ছঁইয়া ছঁইয়া’ গানে পা মেলান অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।