রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ২ তেল কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত - ২৩ অক্টোবর, ২০২৫   ০২:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউক্রেনে সামরিক অভিযান ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের শর্তে অটল থাকায় হতাশ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই রাশিয়াকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করতে দেশটির দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোইলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। গতকালই রোসনেফ্ট এবং লুকোইলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনাচক্রে, একই দিন পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হওয়ার কথা ছিল সেই বৈঠক। গতকাল ওয়াশিংটনে এ সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “আমার কাছে বৈঠকটি ঠিক বলে মনে হচ্ছে না।”

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ সম্পর্কে স্কট বেসেন্ট বলেন, “প্রেসিডেন্ট পুতিন একটি অর্থহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং বার বার আহ্বান জানানোর পরও তিনি থামছেন না। তাই ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ক্রেমলিনের যুদ্ধ মেশিনকে সচল রাখতে এই দুই কোম্পানির ভূমিকা গুরুত্বপূর্ণ।” সাক্ষাৎকারে বেসেন্ট জানান, রাশিয়ার ওপর এ পর্যন্ত যতগুলো বড় নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, সেসবের মধ্যে এই নিষেধাজ্ঞাটি গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে জিতে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি।

তারপর গত দশ মাসে কয়েক বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকও হয়েছে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসছেন তিনি এবং সেই বৈঠকটি হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। বৈঠকের দিনক্ষণ না জানালেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি অক্টোবরের শেষ দিকে বৈঠকটি হতে পারে। ছয় দিন আগে এই নিয়ে ট্রাম্প এবং পুতিনের মধ্যে টেলিফোনে কথাও হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, “আলাস্কার সেই বৈঠকের আগে আমরা আশা করেছিলাম, প্রেসিডেন্ট পুতিন সৎ ও স্পষ্টবাদী মনোভাব নিয়ে আলোচনার টেবিলে আসবেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন উপলব্ধি করলেন যে আলোচনায় বিষয়টি (যুদ্ধবিরতি) এগোবে না, তখতিনি বৈঠকের সমাপ্তি টানেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কী কথা হয়েছে, তা আমরা জানি না; তবে তিন যখন আমাদের কাছে সেই বৈঠকের ব্যাপরে আলাপ-আলোচনা করেছেন, তখন তাকে হতাশ মনে হয়েছে।”

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।