রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতে স্যালাইন, মুখে হাসি— অভিনেত্রী চিত্রাঙ্গদার

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৫   ০৫:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হাতে স্যালাইনের নল, চোখেমুখে স্পষ্ট ক্লান্তি, তবুও হাসিমুখ! এমন অবস্থায় হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, সঙ্গে দিলেন এক বার্তা। সে থেকেই তোলপাড় নেটমাধ্যম, হলো কী অভিনেত্রীর! সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অনুরাগীদের মাঝে। অনেকেই জানতে চান, কী হয়েছে চিত্রাঙ্গদার,ঠিক আছেন তিনি? সম্প্রতি বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লেখেন, “আশা করছি, খুব তাড়াতাড়ি খরগোশের মতো দৌড়ব।” তার এই কথার মধ্যেই ছিল ইতিবাচক মনোভাবের ইঙ্গিত। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। 

তবে অনেকে অনুমান করছেন, হয়তো শুটিংয়ের ব্যস্ত সূচি ও শারীরিক ক্লান্তির কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিত্রাঙ্গদাকে সর্বশেষ দেখা যায় ‘হাউসফুল ফাইভ’-এ। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন সালমান খানের সঙ্গে নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিংয়ে। জানা গেছে, ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে লাদাখের দুর্গম পার্বত্য এলাকায়, যেখানে প্রচণ্ড ঠান্ডা ও অল্প অক্সিজেনের পরিবেশে কাজ করতে হয়েছে শিল্পীদের। ইউনিটের একটি সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন চিত্রাঙ্গদা, যেখানে তাকে নিজেই কিছু বিপজ্জনক দৃশ্য সম্পন্ন করতে হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।