রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের বিয়ের শাড়িতে চমকে দিলেন জয়া আহসান

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৫   ০৪:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনও রঙিন ফুলেল আবহে, কখনও উজ্জ্বল হলুদে। তবে এবার এক ভিন্ন আবেগে ভক্তদের চমকে দিলেন তিনি; মায়ের বিয়ের শাড়ি পরে ধরা দিলেন নতুন রূপে। ছবিগুলোতে জয়াকে দেখা গেছে নীল ও কমলা বর্ণের সোনালি কারুকাজের শাড়িতে, যেখানে ফুটে ওঠে রাজকীয় আবহ। গলায় ভারী গয়না, হাতে চুড়ি, কানে ঝুমকা; সব মিলিয়ে এক পরিপূর্ণ বাঙালি কনের সাজে। এছাড়াও তার মানানসই চুলের বাঁধন ও মৃদু মেকআপ যেন জয়াকে আরও অনন্য করে তোলে।

বুধবার ২২ অক্টোবর সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে জয়া জানিয়ে দেন এই সাজ ও শাড়ির নেপথ্যে থাকা কিছু গল্প। জয়া লেখেন, ‘এই ছবিগুলোতে যে দুটি শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বউভাতের। নানা চিন্তা, আলোচনা, আর ভালোবাসার প্রমাণ এই দুটি শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর ভাঁজে জমে আছে মায়া, স্মৃতি, অজস্র গল্প।’ অভিনেত্রী আরও লেখেন, ‘এই দুটি শাড়ি নিয়ে সেই শিশুকালেই বেলা থেকে বেনো হয়ে মায়ের আলমারি ঘেঁটে বের করতাম। মায়ের চোখ এড়িয়ে চুপি চুপি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াতাম... তখন ভাবতাম, আমিও একদিন মা হবো, আমারও এমন একটা শাড়ি থাকবে।’

এই পোস্টের সঙ্গে জয়া যোগ করেছেন তার মায়ের জন্য ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা। লিখেছেন, ‘আমার মায়ের শাড়ি, তার পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসার প্রতীক হয়ে আছে। মা, তোমার বিয়ের শাড়ি, বউভাতের শাড়ি, এই দুটি আমার কাছে অমূল্য সম্পদ।’ জয়ার এমন আন্তরিক অভিব্যক্তি ও তার রূপ ও পোশাক-রুচির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, একজন মেয়ে মায়ের প্রতি এতটা ভালোবাসা কী সুন্দরভাবে প্রকাশ করতে পারে! আবার কেউ মন্তব্য করেছেন, জয়া মানেই এলিগ্যান্সের নতুন সংজ্ঞা। উল্লেখ্য, সদ্যই কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। এর কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। তবে, ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক; সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়া আহসানের উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, নান্দনিকতা ও রুচির প্রতিফলনে বারবার নিজেকে আলাদা উচ্চতায় তুলে ধরেছেন জয়া আহসান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।