রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরকে সাড়ে তিন লাখ চিকিৎসা সামগ্রী হস্তান্তর

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৫   ০২:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাই : জাপান সরকারের সহায়তায় রেডক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরকে ডেঙ্গু ও কলেরা কিট এবং স্যালাইনসহ ৩ লাখ ৫০ হাজার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে। আজ বুধবার ২২ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ডেঙ্গু, কোভিড-১৯ ও অন্যান্য উদীয়মান সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশে অবস্থিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রায় ৩ লাখ ৫০ হাজার  প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে। জাপান সরকার এবং এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (এএসইএফ)-এর উদার সহায়তায় এই উদ্যোগটি সম্ভব হয়েছে।

চিকিৎসা সামগ্রী মধ্যে রয়েছে-১ লক্ষ ২০ হাজার  ডেঙ্গু টেস্ট কিট, ৬৮ হাজার  কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট কিট, ২৫ হাজার আরটি-পিসিআর টেস্ট কিট, ২ লক্ষ ২০ হাজার কলেরা চিকিৎসার সামগ্রী ও স্যালাইন সলিউশনসহ বিভিন্ন ধরনের সামগ্রী। এছাড়াও, পাঁচটি প্রধান সরকারি হাসপাতাল তথা রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ (গাজীপুর), খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-কে হেমাটোক্রিট টেস্টিং ডিভাইস ও বেডসাইড আল্ট্রাসাউন্ড মেশিন সরবরাহ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এই সহায়তা বিডিআরসিএস ও আইএফআরসি’র নেতৃত্বে পরিচালিত স্টকপাইল প্রকল্পের একটি অংশ, যা সংক্রামক রোগের প্রাদুর্ভাবের জন্য প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করে। এতে করে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী সময়মতো পাওয়া যায়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিস্টার তাকাহাশি নাওকি, যিনি বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ও সুস্থতার জন্য জাপানের অব্যাহত প্রতিশ্রুতির কথা জানান। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো— এই উদ্যোগগুলোকে টিকিয়ে রাখা ও প্রসারিত করা, যাতে দুর্বল সম্প্রদায় ও স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি দেশগুলোকে সাহায্য করা যায়।’ অনুষ্ঠানের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর, জাপান দূতাবাস, আইএফআরসি, বিডিআরসিএস ও এএসইএফসহ অংশীদারদের সময়োপযোগী চিকিৎসা সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর বলেন, ‘এই সহায়তা ডেঙ্গু, কোভিড-১৯ ও অন্যান্য সংক্রামক রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ভবিষ্যতে সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।’

বিডিআরসিএস-এর স্বেচ্ছাসেবক ও কর্মীদের দ্বারা জরুরি স্বাস্থ্য সেবায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির  মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম বলেন, ‘আমরা জরুরি অবস্থার সময় দ্রুত সাড়া দিয়ে, সরকারের একটি শক্তিশালী সহায়তা ব্যবস্থা হিসেবে কাজ করি। কোভিড-১৯ এর সময়, আমাদের অভিজ্ঞতা কমিউনিটির প্রয়োজনে সেবার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।’ বাংলাদেশে আইএফআরসি ডেলিগেশনের প্রধান আলবার্তো বোকানেগ্রা, এই যৌথ উদ্যোগ কীভাবে দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা তৈরি করে তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘স্টকপাইল প্রকল্পটি বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সাহায্য করেছে।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মিস্টার তাকাহাশি নাওকি, মিনিস্টার (ডিসিএম), জাপান দূতাবাস, মিস্টার আলবার্তো বোকানেগ্রা, হেড অফ ডেলিগেশন, বাংলাদেশ, আইএফআরসি অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ, অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন, ডা. শাহানা জাফর ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার মো. আবু হানিফ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।