রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষ বলে, আমার পুরো শরীর প্লাস্টিক সার্জারি করা’

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ১২:০১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মডেলিং থেকে টিভি নাটক, বড় পর্দায় পা রেখেও দ্যুতি ছড়ান। সীমানা পেরিয়ে ওপার বাংলায়, তারপর বলিউড—জয়া আহসান সব জায়গাতেই মানুষের মন জয় করেছেন। বাংলাদেশ-ভারত মিলিয়েই ধারাবাহিকভাবে চলছে তার কাজ। 

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও জমা পড়েছে তার প্রাপ্তির ঝুলিতে। আর দুই দেশের দর্শকদের মুঠো মুঠো ভালোবাসার কথা বলাও বাহুল্য। কেবল তাই নয়, বয়সের তুলনায় নিজের শরীরি সৌন্দর্য এখনো ধরে রেখেছেন জয়া। ফলে নেটিজেনদের অনেকের ভাবনা—প্লাস্টিক সার্জারি করিয়েছেন জয়া। 

প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক আলোচনা সোশ্যাল মিডিয়ায় হয়েছে, তবে কখনো কোনো মন্তব্য করেননি জয়া। অবশেষে একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী। 

জয়া আহসান বলেন, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) প্লাস্টিক সার্জারি করা।” 

খানিকটা ব্যাখ্যা করে জয়া আহসান বলেন, “বোটক্স, এটা–সেটা (ব্যবহার করি)—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো (মন্তব্য) আমি দেখি না। আমি দেখি মাঝেমধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের স্টেট অব মাইন্ডটা (মানসিক অবস্থা) বোঝা যায়।” 

জয়া আহসান তার ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন। চলতি বছরে বাংলাদেশ–ভারত মিলিয়ে তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে—‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’। গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফেরেশতে’। তাছাড়া ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।