রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঘব-পরিণীতিকে নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ০৫:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : তারকা দম্পতি রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক পুত্রসন্তান। মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করায় গত চব্বিশ ঘণ্টায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই দম্পতি। এমন আনন্দঘন মুহূর্তে স্বাভাবিকভাবেই খালা প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিক্রিয়া জানতে কৌতূহল ছিল অনুরাগীদের। এর আগে রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। শোনা গিয়েছিল, কোনো কারণে নাকি ‘মিমি দিদি’র সঙ্গে মান-অভিমান হয়েছিল পরিণীতির! এরপর থেকে আর একফ্রেমে দেখা যায়নি তাদের। তবে বোনের ছেলে হওয়ার খবর কানে যেতেই যেন সব মন কষাকষি ভুললেন ‘দেশি গার্ল’। মার্কিন মুলুকে বসেই আনন্দে আত্মহারা অভিনেত্রী প্রিয়াঙ্কা।

মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করার জন্য রাঘব-পরিণীতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, নিজের পোস্টে তিনি ট্যাগ করেছেন পরিণীতির মা-বাবা রিনা এবং পবন চোপড়াকেও, যারা এখন সদ্য 'দাদু-দিদা'। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দেশি গার্ল’-এর এই পোস্ট দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। তাদের অনেকেই মন্তব্য করেছেন, এতদিনে মালতী মেরি চোপড়া জোনাস খেলার একজন সঙ্গী পেল। যদিও এই মুহূর্তে মার্কিন মুলুকে মেয়ে মালতীকে নিয়ে নিজের মতো করে দিওয়ালি উদযাপনে ব্যস্ত প্রিয়াঙ্কা। সেই ঝলকও সোশালে শেয়ার করেছেন অভিনেত্রী। ছোট্ট মিষ্টি হলুদ রঙের শারারা সালোয়ারে আতসবাজিতে মেতে থাকতে দেখা গেল প্রিয়াঙ্কা কন্যাকে। দম্পতির এমন আবেগঘন পোস্টে শুভেচ্ছার বন্যা বইছে। অনন্যা পাণ্ডে, কৃতী স্যানন, মণীশ মালহোত্রা-সহ বলিউডের একাধিক জনপ্রিয় তারকা সদ্য মা-বাবার ইনিংস শুরু করা এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।