রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্কর সঙ্গে কেক কাটলেন পরীমণি

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ০৫:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবার দেশের বাইরে থাকার কারণে জন্মদিনের আগেই শুরু হলো তার প্রথম উদযাপন। আর এই প্রথম কেক কাটার আয়োজনে সারপ্রাইজ দিলেন তার পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক। পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তিনি অর্কের সাথে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন।

বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নজর কেড়েছে সবার। আগামী ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন। কিন্তু তার আগেই গতকাল রাতে অর্ক তাকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ দিলেন। পরীমণি তার পোস্টে লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’ ‘অর্কর সাথে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝে মধ্যে খাবারদাবার আদান-প্রদান হয় আমাদের।’

অর্ককে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন জানিয়ে এই নায়িকা লেখেন, ‘দিন দিন ও খুব আহ্লাদি হয় যায় আমার কাছে। ভাই এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’ শেষে লিখেছেন, ‘আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ‍্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।