রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানসারের আশঙ্কা : হ্যান্ড স্যানিটাইজার থেকে ইথানল বাদ দিতে চায় ইইউ

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : করোনা মহামারির সময় থেকে হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য বিশ্বজুড়ে হ্যান্ড স্যানিটাইজার বাড়ছে। তবে নিয়মিত ও ঘন ঘন এটি ব্যবহার করলে গুরুতর ঝুঁকিরও আশঙ্কা আছে। সম্প্রতি ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অঙ্গসংস্থা ইউরোপিয়ান কেমিক্যালস এজেন্সি (ইসিএইচএ) জানিয়েছে, নিয়মিত এবং ঘন ঘন স্যানিটাইজারের ব্যবহার মানবদেহে ক্যানসারের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। গত ১০ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসিএইচএ। সেখানে ইথানলকে একটি বিষাক্ত রাসায়নিক উপাদান উল্লেখ করে বলা হয়েছে, বাজারে বর্তমানে সহজলভ্য হ্যান্ড স্যানিটাইজারগুলোতে যে মাত্রায় ইথানল ব্যবহার করা হচ্ছে, তাতে যারা এসব স্যানিটাইজার নিয়মিত ও ঘন ঘন ব্যবহার করেন— তারা ক্যানসার এবং গর্ভধারণ জটিলতায় আক্রান্ত হতে পারেন।

এই সমস্যার নিদান হিসেবে প্রতিবেদনে হ্যান্ড স্যানিটাইজারে ইথানলের পরিবর্তে মানবস্বাস্থ্যের জন্য হুমকি নয়— এমন রাসায়নিক ব্যবহারের সুপারিশ করেছে ইসিএইচএ। সেই বিকল্প রাসায়নিক কী হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে বৈঠকে বসবে ইসিএইচএ-এর বিশেষজ্ঞ দল। সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সুপারিশ আকারে পাঠানো হবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী প্রশাসনিক কাঠামো ইউরোপীয় কমিশনের (ইসি) কাছে। তারপর কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস আজ মঙ্গলবার নিশ্চিত করেছে এ তথ্য। ইসিএইচএ-এর এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “ইথানল এমনিতে জীবাণুনাশক হিসেবে চমৎকার; কিন্তু বর্তমানে হ্যান্ড স্যানিটাইজারগুলোতে যে মাত্রায় ইথানল ব্যবহার করা হচ্ছে, তা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক।” “ইসিএইচএ-এর বিশেষজ্ঞ দলের বৈঠকে ইথানলের বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায়— তা নিয়ে আলোচনা হবে। আর যদি একান্তভাবেই কোনো বিকল্প না পাওয়া যায়, তাহলে হ্যান্ড স্যানিটাইজারে এটির ব্যবহার কমানোর সুপারিশ জানানো হবে”, ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন ওই কর্মকর্তা।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।