রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় ৫ কিলোমিটারের সড়কবাতি এক মাস ধরে বন্ধ

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ০৩:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ভাঙ্গা ইন্টারচেঞ্জ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে প্রবেশমুখ হিসেবে পরিচিত এই এলাকায় সন্ধ্যা নামলেই ৫ কিলোমিটার সড়কজুড়ে নেমে আসে অন্ধকার। এক মাস আট দিন ধরে ইন্টারচেঞ্জের শতাধিক সড়কবাতি বন্ধ রয়েছে। ফলে রাতের আঁধারে পথচারী, যানবাহনচালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টারচেঞ্জ এলাকার বৈদ্যুতিক তার ও কন্ট্রোল বোর্ডের কিছু অংশ চুরি হয়েছে। পাশাপাশি কন্ট্রোল প্যানেলের একটি গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যাওয়ায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ থাকা সত্ত্বেও বাতিগুলো জ্বালানো যাচ্ছে না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে থাকা ভাঙ্গা ইন্টারচেঞ্জ এখন রাতে একেবারে জনমানবশূন্য হয়ে পড়ে।

পাশের নগরকান্দা উপজেলা থেকে ইন্টারচেঞ্জ ঘুরতে আসা কলেজছাত্র মাহমুদ হাসান বলেন, আগে এখানে সন্ধ্যার পর আলোয় ঝলমল করত। এখন অন্ধকার, দাঁড়িয়ে থাকতে ভয় লাগে। তিনি বলেন, এত সুন্দর একটা জায়গায় এত বড় সমস্যা মেনে নেওয়া যায় না। আমরা অতিদ্রুত এই সমস্যার সমাধান চাই। পৌর এলাকার নওপাড়া গ্রামের ভ্যানচালক মজিবর মিয়া বলেন, রাতের বেলায় ভাঙ্গা গোলচত্বর থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বাতি জ্বলে না। ফলে দুর্ঘটনা ও ছিনতাইয়ের ভয় নিয়ে চলতে হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আলো না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। ইতোমধ্যে কয়েকটি মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রাতের টহল আরও বাড়াচ্ছি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভাঙ্গা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, আমাদের দিক থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক। তবে কন্ট্রোল বোর্ডের তার পুড়ে যাওয়া ও কিছু সরঞ্জাম চুরি হওয়ায় ইন্টারচেঞ্জ কর্তৃপক্ষ বিদ্যুৎ নিতে পারছে না। এখানে আমাদের করনীয় কিছু নেই।ইন্টারচেঞ্জ বৈদ্যুতিক সাবস্টেশনের নৈশপ্রহরী সিরাজ খান বলেন, এক মাস আট দিন আগে কন্ট্রোল সিস্টেমের একটি অংশ নষ্ট হয়েছে। এখন জেনারেটর চালিয়ে প্রতি রাতে দুই থেকে তিন ঘণ্টা করে কিছু বাতি জ্বালানো হয়। ভাঙ্গা ইন্টারচেঞ্জের লাইটগুলোর বিষয়টি দেখা-শোনা করে সড়ক ও জনপথ বিভাগের শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপবিভাগীয় কার্যালয়। ওই কার্যালয়ের প্রকৌশলী এস এম হানিফ বলেন, চুরি ও যান্ত্রিক ত্রুটির কারণে পুরো সড়কবাতি ব্যবস্থা ব্যাহত হয়েছে। ইতোমধ্যে মেরামতের কাজ চলছে। সংস্কারের কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবো। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা ইন্টারচেঞ্জ এখন অন্ধকারে নিমজ্জিত। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত মেরামতের মাধ্যমে আবারও আগের মতো আলো ঝলমলে রূপে ফিরবে এই আধুনিক সড়কসংযোগের মুখটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।