রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে দীপাবলি উপলক্ষ্যে ৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ১১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের হরিয়ানা রাজ্যের চণ্ডীগড়ে দীপাবলী উৎসব উপলক্ষে ব্যতিক্রমী এক উদাহরণ তৈরি করেছেন একটি কোম্পানির মালিক। ‘মিটস হেলথকেয়ার’ নামের প্রতিষ্ঠানটির কর্ণধার এম কে ভাটিয়া এবার ৫১ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন। কোম্পানির সদর দপ্তর চণ্ডীগড়ের পঞ্চকুলা এলাকায়। এম কে ভাটিয়া শুধু ব্যবসায়ী নন, সমাজসেবী হিসেবেও পরিচিত। তার প্রতিষ্ঠান মিটস হেলথকেয়ার ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং স্বাস্থ্যসেবা–সংক্রান্ত বিভিন্ন পণ্য উৎপাদন করে।

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড ইনে পোস্ট করা এক বার্তায় কর্মীদের গাড়ি উপহার দেওয়ার তথ্য এম কে ভাটিয়া নিজেই নিশ্চিত করেছেন। বিভিন্ন কর্মী গাড়ি চাবি হস্তান্তরের ছবিও লিঙ্কড ইন পোস্টে শেয়ার করেছেন তিনি। কর্মীদের উপহার হিসেবে যেসব গাড়ি দেওয়া হয়েছে, সেগুলো ভারতীয় নির্মাতা টাটার তৈরি ‘টাটা পাঞ্চ’ মডেলের এসইউভি।

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে এম কে ভাটিয়া জানিয়েছেন, এটি তার প্রথম এমন উদ্যোগ নয়—২০২৩ ও ২০২৪ সালেও দীপাবলিতে তিনি কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়েছিলেন। তবে গত দুই বছর প্রতি বছর ১৫ জন করে কর্মী এই উপহার পেয়েছিলেন। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫১-তে উন্নীত করা হয়েছে। গত দুই বছরেও কর্মীদের উপহার হিসেবে টাটা পাঞ্চ এসইউভি মডেলের গাড়িই দেওয়া হয়েছিল।

লিঙ্কডইনে দেওয়া পোস্টে এম কে ভাটিয়া জানিয়েছেন, এই উপহারের জন্য বাছাই করা হয়েছে কোম্পানির সবচেয়ে নিবেদিতপ্রাণ কর্মীদের। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কখনোই তাদের কর্মী বা স্টাফ বলে ডাকিনি—তারা আমার এবং আমার পরিবারের জীবনে এক একজন রকস্টার, এক একজন সেলিব্রিটি। তারা আমাদের জীবনকে একেবারে ব্লকবাস্টার করে তুলেছে।’এম কে ভাটিয়ার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। হাজারো নেটিজেন তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন।
সূত্র: হিন্দুস্থান টাইমস
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।